গ্রুপ বীমা দাবির ১১ লাখ টাকার চেক হস্তান্তর করল রূপালী লাইফ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রুপ বীমা দাবির ১১ লাখ ৩১ হাজার ৭৬১ টাকার চেক নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির কাছে হস্তান্তর করেছে।

নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মরহুম শামসুল আলমের মৃত্যুতে গ্রুপ বীমা দাবির অর্থ হিসেবে সম্প্রতি এ চেক হস্তান্তর করা হয়।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া চেকটি হস্তান্তর করেন। নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন চেকটি গ্রহণ করেন।

এ সময় নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক আবদুল্লাহ জামিল মতিন ও মোহাম্মদ আজিম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ ও মো. হারুনুর রশিদ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।