আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে সোনালী লাইফের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:১১ পিএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। রবিবার (২৮ জুন) আইডিআরএ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

রবিবার (২৮ জুন) আইডিআরএ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল হান্নান (এফসিএ), প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎকালে দেশের বীমা খাতের টেকসই উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং সামগ্রিক খাতগত অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষই বীমা শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।