বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সে আলোচনা সভা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৯:২২ পিএম

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল রোববার (১৬ আগস্ট, ২০২০) বেলা ১২টায় অনলাইন প্লাটফর্মে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানিটির সচিব সামছুল আমিন, সিএফও শ্রী স্বরূপ কুমার সাহা সহ সকল শাখা প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও, যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এরমধ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে ড্রপ ডাইন ব্যানার স্থাপন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বুকে কালো ব্যাজ ধারণ উল্লেখযোগ্য। করোনা মহামারীর জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনলাইন মাধ্যমে পালিত হয় এবারের অনুষ্ঠান। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।