২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হয়েছে, তার সবচেয়ে বড় অংশের চাপ পড়েছে এশিয়ার ওপর। বৈশ্বিক পুনর্বীমা প্রতিষ্ঠান মিউনিখ রে-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগজনিত মোট অর্থনৈতিক ক্ষতি ছিল আনুমানিক ২২৪ বিলিয়ন ডলার।