নগরজীবনের ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে টেকসই জীবনধারা গড়ে তোলা এখন বিশ্বের বড় শহরগুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ইনকাম ইন্স্যুরেন্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সিঙ্গাপুর যৌথভাবে চালু করেছে ‘ইকো ডাবাও’- সিঙ্গাপুরের প্রথম পাবলিক রিটার্ন-অ্যান্ড-রিইউজ টেকঅ্যাওয়ে সিস্টেম।