রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও লাইফ বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র সঙ্গে তৃতীয় মেয়াদের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।