রূপালী লাইফের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ ফেব্রুয়ারি) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক: রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ ফেব্রুয়ারি) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় এই মামলা দায়ের করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরো জানানো হয়, দুদকের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মামলা দায়ের এবং তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মাহফুজুর রহমান মিতা ১৯৯৯ সাল থেকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বীমা খাতের একটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত শিল্প মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।