আবদুর রহমান আবির: নতুন লাইফ বীমা কোম্পানির লাইসেন্স পাওয়ার প্রধান শর্তই হলো ১৮ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকা। কিন্তু সেই আইনী বাধ্যবাধকতাকে উপেক্ষা করে দেড় কোটি টাকা ঘাটতি থাকা সত্ত্বেও শান্তা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ব্যবসা করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ