ডেস্ক রিপোর্ট: সেরা বার্ষিক প্রতিবেদন ২০১৯ উপস্থাপনের জন্য ২০তম আইসিএবি জাতীয় পুরস্কারের ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
গত ২৬ নভেম্বর ২০২০ আইসিএবি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সসহ ১৮টি প্রতিষ্ঠান বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস ইন্সটিটিউট (আইসিএবি) থেকে এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমি আশা করি, এই আয়োজনটি প্রতিষ্ঠানগুলোকে ইতিবাচকভাবে আস্থা, আত্মবিশ্বাস ও বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে যা দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজে আসবে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, এই স্বীকৃতিটি আমাদের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার প্রতিচ্ছবি। আইসিএবি থেকে প্রথম পুরস্কার অর্জন করায় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল সদস্য থেকে শুরু করে শাখা ব্যবস্থাপক, জোনাল প্রধান, প্রযোজক, বিভাগীয় প্রধান, পরিচালনা কমিটি, বোর্ড সদস্য, অংশীদার, শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, সকল টিম সদস্যদের এবং বিশেষ করে প্রতিষ্ঠান সেক্রেটারিয়েটকে অভিনন্দন।
বাণিজ্য সচিব জাফর উদ্দীন, আর্থিক রিপোরটিং কাউন্সিলের চেয়ারম্যন মো. হামিদ উল্লাহ ভুঁইয়া এবং প্রকাশিত হিসাব ও প্রতিবেদন রিভিউ কমিটির চেয়ারম্যন মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।