কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে সাড়ে ২১ লাখ টাকার নৌ বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ০৩:১০ এএম

ডেস্ক রিপোর্ট: মেসার্স জাহিন নীটওয়্যারস লিমিটেডের নৌ বীমা দাবি বাবদ ২১ লাখ ৫১ হাজার ৮৪০ টাকার চেক হস্তান্তর কেরছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার (২৫ অক্টোবর) কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক গ্রাহক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিনের নিকট হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ও মেসার্স জাহিন নীটওয়্যারস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।