করপোরেট সুশাসনে আইসিএসবি স্বর্ণ পদক পেয়েছে প্রগতি লাইফ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: করপোরেট সুশাসনের জন্য ৯ম আইসিএসবি ন্যাশনাল করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ এ স্বর্ণ পদক পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শনিবার (১৭ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে এই পুরস্কার হস্তান্তর করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির নিকট থেকে সম্মানসুচক পুরস্কারের ট্রফি গ্রহণ করেন প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও চন্দ্র শেখর দাস এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি জগদীশ কুমার ভঞ্জ এফসিএস।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংক বীমাসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণধররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।