জয়পুরহাটে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১ মার্চ ২০২৩, ০৬:০১ এএম

সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা শেষে চিত্রাংকণ প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা শেষে চিত্রাংকণ প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। আজিজুল হকে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।

আরো বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে উপজেলা ইউনিট ম্যানেজার আজিজার রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাজলাল হোসেন প্রমুখ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।