বেঙ্গল ইসলামি লাইফের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩, ১২:২৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২৩ উপলক্ষ্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জাতীয় শোক দিবস পালন করে।

মঙ্গলবার (১৫ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোকদিবস উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে কোম্পানির মুখ্য নিবার্হী কর্মকর্তা, প্রকল্প প্রধানগণ, উন্নয়ন কর্মকর্তাগণ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

শোকসভায় কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম আলোচনা করেন।

শোকসভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।