সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রুপ স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেছে। সোমবার (১২ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান নিকট থেকে গ্রুপ স্বাস্থ্য বীমা দাবির চেকটি গ্রহণ করেন আইটি বিভাগে কর্মরত নির্বাহী কর্মকর্তা তানভীর আহাম্মদ হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মো. তৌহিদুল ইসলাম এবং গ্রুপ বীমা বিভাগের কর্মকর্তা মো. নাদিম হাসান।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।