সংবাদ বিজ্ঞপ্তি: গ্রুপ ও স্বাস্থ্যবীমা চুক্তির আওতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
রোববার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্যাহর হাতে চেক তুলে দেন।
বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুজনিত বীমা দাবি এবং দুই শিক্ষার্থীর স্বাস্থ্যবীমা দাবি বাবদ মোট ৩ লাখ টাকা গ্রুপ ও স্বাস্থ্যবীমা চুক্তির আওতায় পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান (ইভিপি) এম এম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান (ইভিপি) কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানি সচিব মো. জিয়াউর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।