‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

জেনিথ ইসলামী লাইফের মেট্রো প্রকল্প

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০৭:২০ পিএম

ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহক বাড়াতে শহর ভিত্তিক বিশেষ কার্যক্রম শুরু করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। মেট্রো প্রকল্প নামে এর কার্যক্রম শুরু করা হয়েছে। এরইমধ্যে হেড অব মেট্রো হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো.আরিফ হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর কাছে থেকে সম্প্রতি নিয়োগপত্র গ্রহণ করেন আরিফ হোসেন। এ সময় কোম্পানি মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌