সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি এই আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদ এর সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, এসিআইআই সকল নারী কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।