দুই কর্মদিবসে মৃত্যুদাবি পরিশোধ: ফেনীতে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: ফেনীতে মাত্র দুই কর্মদিবসের মধ্যে এক গ্রাহকের মৃত্যুদাবি নিষ্পত্তি করে চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মৃত গ্রাহক হানিফ সওদাগরের পরিবারের সদস্যদের কাছে ১ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ওই গ্রাহক বছরে ৩০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন। তিনি বলেন, দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার আবুল মোবারক। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনিং মো. নাহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সেলস ম্যানেজার মো. শাহিনুল ইসলাম। প্রায় ৩০০ কর্মীর উপস্থিতিতে উন্নয়ন ও প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়।



