‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডেল্টা লাইফের

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, পরামর্শক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

আদিবা রহমান কোম্পানির ৪০ বছরের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদান স্মরণ করেন এবং শুভেচ্ছা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি কোম্পানির অন্যান্য কার্যালয়েও কেক কাটা হয়।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌