সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরে বীমা গ্রাহকদের ২ কোটি ১৯ লাখ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রংপুর চেম্বার অব কমার্স ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
কোম্পানির প্রকল্প ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মো. আফজাল হোসেনসহ কোম্পানির অন্য কর্মকর্তারা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।