সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীতে বীমা গ্রাহকদের ২ কোটি ৬৩ লাখ টাকার দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
রোববার (৮ নভেম্বর) রাজশাহীর শাহ ডাইন কনভেনশন হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির এসজিএম মো. তানভীন আল-আজাদ নাঈম।
এ ছাড়া বক্তব্য দেন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. মোকলেছুর রহমান, কোম্পানির প্যানেল আইনজীবী রজব আলী, প্রকল্প ইনচার্জ মো. আফজাল হোসেন, জেএসজিএম (উন্নয়ন) মো. মোসাদ্দেকুল ইসলাম এবং জিএম (উন্নয়ন) মো. ফজলুল হক।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।