‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

নন-লাইফ বীমা খাতের পেশাজীবীদের জন্য বিআইপিডি'র অনলাইন প্রশিক্ষণ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: নন-লাইফ বীমা খাতের হিসাবরক্ষণ, আর্থিক বিবরণী প্রস্তুত ও নিয়ন্ত্রক পরিপালন বিষয়ে এক দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।

আগামী শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টস, স্টেটমেন্টস অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইপিডি এ তথ্য জানিয়েছে।

প্রশিক্ষণে নন-লাইফ বীমা কোম্পানির হিসাব ও অর্থ বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

এতে হিসাবরক্ষণের নীতি ও পদ্ধতি, অবচয় হিসাব, ব্যাংক হিসাব সমন্বয়, সাধারণ বীমার হিসাবরক্ষণ, আর্থিক বিবরণী প্রস্তুত ও উপস্থাপন, বার্ষিক প্রতিবেদন এবং বিধিবদ্ধ নিরীক্ষাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

পাশাপাশি ব্যবহারিক উদাহরণ, কেস স্টাডি ও প্রশ্নোত্তর পর্ব থাকবে।

প্রশিক্ষণ পরিচালনা করবেন প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি'র মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ, এফসিএ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌