সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রমের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহকদের একই স্থান থেকে ব্যাংকিং ও বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংক্যাসুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।
এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির শাখাগুলো থেকেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পলিসি গ্রহণ ও প্রিমিয়াম জমা দেয়ার সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংক্যাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার এবং চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



