শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা জ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ মে (মঙ্গলবার) ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশিষ্ট শিল্পপতি কে এম হাবীব জামান ২০২১ সালের ২১ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠালগ্ন থেকে তার অসামান্য অবদানকে কোম্পানিটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
কে এম হাবীব জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন চৌড়া গ্রামে পরিবারের উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত, বিশেষ দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও ভোজের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



