পলিসি বিপণনে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করলো বেঙ্গল ইসলামি লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: পলিসি বিপণনে শতাধিক সেরা উন্নয়ন কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শনিবার (৫ জুলাই) ঢাকার মিরপুরে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিভিন্ন রাইড ও ওয়াটার পার্কে আনন্দের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ব্রিজি পয়েন্ট রিসোর্টে মধ্যাহ্নভোজ শেষে সফল উন্নয়ন কর্মকর্তাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক কাজী সামিরুল হক ও মোস্তাকিম মোহব্বত এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন।

প্রধান অতিথির বক্তব্যে আমিন হেলালী কোম্পানির সকল কর্মকর্তার উদ্দেশ্যে বীমা পেশার মহান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি গ্রাহকদের সঠিক তথ্য ও স্বচ্ছতার সাথে পলিসি বিক্রয়ের তাগিদ দেন এবং গ্রাহকদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রেখে যথাযথভাবে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের আহবান জানান। এর মাধ্যমে গ্রাহক ও কোম্পানির পাশাপাশি বীমা পেশায় নিজেদের আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন তিনি।

ভাইস চেয়ারম্যান আরও বলেন, বেঙ্গল ইসলামি লাইফ শরি’আহ বোর্ডের অনুমোদিত ফ্রেমওয়ার্ক যথাযথভাবে অনুসরণ করে গ্রাহকদের স্বচ্ছতার সাথে হালাল সঞ্চয় ও পারিবারিক আর্থিক সুরক্ষা দিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র গ্রাহকদের কথাই ভাবে না, বরং প্রতিটি উন্নয়ন কর্মকর্তার কল্যাণে পারিবারিক স্বাস্থ্যবীমা ও গ্রুপ বীমা সেবার পাশাপাশি সরকার অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা চালু করেছে। কোম্পানি চায় তার প্রতিটি কর্মী যেন নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এই কোম্পানিতে কাজ করতে পারেন।

কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, প্রকল্প প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদু, মডেল প্রকল্প প্রধান ও ডিএমডি মো. আবুল হাসেম, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও ডিএমডি মো. জসিম উদ্দীন, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান ও ডিএমডি মো. ওমর ফারুক, আমানাহ প্রকল্প প্রধান ও ডিএমডি মো. মিরাজ এবং কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আনন্দঘন ও জমকালো এই অনুষ্ঠানে পলিসি বিপণনে অনন্য অবদানের জন্য প্রতিটি পদের সেরা ১০ কর্মকর্তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।