সংবাদ বিজ্ঞপ্তি: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।
মেটলাইফ জানিয়েছে, সরকারি বন্ডের পাশাপাশি করপোরেট বন্ডে বিনিয়োগের অংশ হিসেবে এই বিনিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তার বিনিয়োগ পোর্টফোলিও আরও বৈচিত্র্যময় করছে।
এই বিনিয়োগের পর মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিওর পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএলের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই রিটার্নের লক্ষ্য নিয়ে আমরা দায়িত্বশীলভাবে বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করছি।”
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, “সাব-অর্ডিনেটেড বন্ড ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করে। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ায়।”
ইস্টার্ন ব্যাংক পিএলসি করপোরেট ও রিটেইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ লাইফ বীমা খাতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।