‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

লাইফ বীমা কোম্পানির গ্রস প্রিমিয়ামের তথ্য চেয়েছে আইডিআরএ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৫:৩২ এএম

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ বীমা কোম্পানির ২০১২ থেকে ২০১৯ সালের গ্রস প্রিমিয়ামের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল বৃহস্পতিবারের (১ এপ্রিল, ২০২১) মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।

কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গ্রস প্রিমিয়ামের তথ্য পাঠাতে হবে। এক্ষেত্রে স্বাক্ষরসহ স্ক্যান কপি এবং ওয়ার্ড বা এক্সেল ফাইল এর সফট কপি [email protected] এই ই-মেইলে প্রেরণ করতে হবে নিয়ন্ত্রক সংস্থায়।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌