আইডিআরএ’র কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা ২২ জানুয়ারি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ এএম

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২২ জানুয়ারী অনুষ্ঠিত হবে।  গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (আইডিআরএ)’র পরিচালক (প্রশাসন) ও বাছাই কমিটির সদস্য সচিব নাজিয়া শিরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে আইডিআরএ।

কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা ২২ জানুয়ারি শনিবার সকাল ১০.৩০ মিনিটে ন্যাশনাল একাডেমি ফর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট, ৩/এ, নীলক্ষেত,ঢাকা-১২০৫ তে অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টম্বর মাসের ২৯ তারিখ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (আইডিআরএ) তিন বিভাগে ৩১ জন জনবল নিয়োগ দিয়ে  বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে কম্পিউটার অপারেটর পদে ১০ জন নিয়োগ দেয়া হবে বলে উল্লেখ্য করা হয়।

কম্পিউটার অপারেটর পদে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসের ২০ তারিখ। আর এর ফলাফল ঘোষনা করে ২৭ ডিসেম্বর, যেখানে ২২৪ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।