বিজয়ী তারকা উৎসব জেনিথ ইসলামী লাইফে

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১০:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফে ব্যবসা সফল কর্মকর্তাদের জন্য ‘বিজয়ী তারকা উৎসব-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) গাজীপুরের সাহেব বাড়ী রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করে কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

গাজীপুরের নাহিদ এজেন্সির জিএম আব্দুর রশিদের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম প্রজেক্ট ইনচার্জ মো. জিয়াউর রহমান, প্রধান প্রশিক্ষক মো. রবিউল আলম, জিএম মো. সোহেল ভূইয়া, জিএম মো.মুকুল গাজি, জিএম মো. হাফিজুর রহমান ইমাম ও ডিজিএম মো. নুরুজ্জামান টিপুসহ স্থানীয় কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

এসময় ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ২০২১ সালের ব্যবসায় সফল বিজয়ী তারকাদের উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্য কামনা করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।