‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বিজিআইসিতে এএমডি হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম

প্রকাশিত: ২ মে ২০২৩, ০৯:২৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. নজরুল ইসলাম।

এর আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারী ব্যবস্থাপক হিসেবে তিনি সাধারণ বীমা করপোরেশনে ১৯৯৬ সালে কর্মজীবন শুরু করেন।

নজরুল ইসলাম দীর্ঘদিন আন্ডাররাইটিং, রি-ইন্স্যুরেন্স, ক্লেইম প্রসেসিং এবং অ্যাসেট ম্যানেজমেন্টের বিষয়ে কাজ করেছেন। তিনি বীমার উপর বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।

মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯২ সালে এমএসসি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে এমবিএ পাশ করেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌