ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে কোম্পানির শোক
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম আর নেই। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
রিজিয়া বেগমের মৃত্যুতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মরহুমা রিজিয়া বেগমের আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম ভুঁইয়া, এবিআইএ কোম্পানির পক্ষ থেকে এ শোকবার্তা প্রদান করেন।




