সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের ক্রেডিট রেটিংয়ে দীর্ঘমেয়াদে ‘এএ+’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’ পেয়েছে। কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’।
স্বনামধন্য আলফা ক্রেডিট রেটিং লিমিটেড প্রতিষ্ঠানটিকে এই রেটিং দিয়েছে। আস্থা লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক দায় পরিশোধের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের লাইফ বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ প্রতিষ্ঠার সপ্তম বছরে এই রেটিং পেয়েছে।
আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) বলেন, কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা, উচ্চ সলভেন্সি মার্জিন, দ্রুত বীমা দাবি পরিশোধ, বিনিয়োগের মান ও প্রাতিষ্ঠানিক সুশাসন এই রেটিং পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
তিনি এ অর্জনে কোম্পানির পরিচালনা পর্ষদ, বিক্রয়কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানের পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতার কথাও উল্লেখ করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।