প্রতিষ্ঠার ৪২ বছর উদযাপন করল ন্যাশনাল লাইফ, ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার উন্নয়ন কর্মী, বীমা খাতের প্রতিনিধি এবং আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ সময় কোম্পানির পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উন্নয়ন কর্মীদের উৎসাহিত করা এবং কোম্পানির অর্জনগুলো তুলে ধরা। অনুষ্ঠানে বীমা দাবি পরিশোধ, করপোরেট সুশাসন পরিপালন এবং বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জিত বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা উদযাপন করা হয়।

এ উপলক্ষে শ্রেষ্ঠ এলাকা ও অঞ্চল প্রধান এবং সফল বীমা কর্মীদের মধ্যে স্বর্ণপদক ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। ন্যাশনাল লাইফের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন মাঠপর্যায়ের কর্মীদের আরও উৎসাহিত করবে এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।