সংবাদ বিজ্ঞপ্তি: মুন্সিগঞ্জের গ্রাহকদের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গ্রাহকদের এসব চেক দেয়া হয়। কোম্পানির দাবি পরিশোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অর্থ দেয়া হয়েছে বলে জানিয়েছে পপুলার লাইফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হক।
বি এম ইউসুফ আলী বলেন, বীমার মেয়াদ শেষে গ্রাহকদের দাবির চেক দেয়া কোম্পানির দায়বদ্ধতার একটি অংশ।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।