জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইডিআরএ’র আলোচনা সভা সোমবার

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:৫২ এএম

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী সোমবার (১৬ আগস্ট, ২০২১) বেলা আড়াইটায় জুম প্লাটফর্মে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

গত বুধবার বীমা কোম্পানিগুলোকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা আরো হয়েছে, শোক দিবসের এই অনুষ্ঠানে জাতির পিতার জীবন, সংগ্রাম, রাজনীতি এবং স্বাধীনতার ওপর লিখিত বাই সমগ্র নিয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরির সমন্বয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য কর্তৃপক্ষের কার্যালয়ে স্থাপিত ‘মুবিব কর্নার’ এর উদ্বোধন করা হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।