প্রতিবন্ধীদের স্বাস্থ্য বীমার সমঝোতা স্মারক স্বাক্ষর রোববার

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৯ এএম

নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পরিকল্প বাস্তবায়নের জন্য আগামী ১৩ ফেব্রয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সাধারণ বীমা করপোরেশন ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (এনডিডি)’র মধ্যে এ স্মারক স্বাক্ষরিত হবে ।

রোববার বেলা ১২ টায় বীমা উন্নয়ন ও নিযন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামে (আইআরএফ) পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ’র পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো: শাহ্ আলম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল প্লাটফর্মে সংযুক্ত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।