সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে সাবেক প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র বর্তমান প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
এ উপলক্ষে সাঈদ আহমেদ,এমপি’র সঙ্গে সাক্ষাৎ করে তাকে একটি “অভিনন্দন স্মারক” প্রদান করেন এবং তার এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
সাক্ষাৎকালে দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে তাদের মধ্যে কিছু সময় ধরে মতবিনিময় হয়।
উভয়েই আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে।



