‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

ময়মনসিংহে ৬ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ পপুলার লাইফের

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ময়মনসিংহে গ্রাহকদের মধ্যে ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোম্পানির ময়মনসিংহ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল বীমা দাবি পরিশোধে কোম্পানির চলমান বিশেষ কার্যক্রমের অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার।

এ ছাড়া কোম্পানির এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার মো. শাকিল মাহমুদ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌