‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

সন্ধানী লাইফের সিলেট জোনের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ২০২৬ সালের বর্ষ সমাপনী কার্যক্রম সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট জোনের সম্মেলন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্প্রতি ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার।

এ সময় সিলেট জোনের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মহসিন ও অশোক কুমার দেবসহ বিভিন্ন শাখার উন্নয়ন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌