‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

জেনিথ ইসলামী লাইফের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয়ে গ্রাহকদের আর্থিক সেবার সুযোগ বাড়াতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এই সমঝোতার লক্ষ্য গ্রাহকসেবার মান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের পরিচালক জামিল আনসারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌