আইডিআরএ সদস্য নজরুল ইসলামের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০২:২৬ এএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলামের মা চন্দ্রবান বিবি আর নেই। বুধবার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানী ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলামের মা চন্দ্রবান বিবি আর নেই। বুধবার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানী ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।

আইডিআরএ সদস্য মো. নজরুল ইসলাম তার মা চন্দ্রবান বিবি’র মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার মায়ের বয়স হয়েছিল ৯২ বছর। দুই ছেলে ও এক মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন চন্দ্রবান বিবি।

আইডিআরএ সদস্য মো. নজরুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে। বুধবার (১৫ মার্চ) বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়ি ইছাপুরেই মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চন্দ্রবান বিবি’র আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে আইডিআরএ সদস্য মো. নজরুল ইসলাম। মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ইন্স্যুরেন্স নিউজ বিডি।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।