২৪তম বার্ষিক সাধারণ সভা

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ১২:৫৮ এএম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ আগস্ট) ডিজিটাল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ আগস্ট) ডিজিটাল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়।

কোম্পানির পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২৩ সালের জন্য ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. শফিউর রহমান, মো. আব্দুল হামিদ, সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহিঃ নিরীক্ষক অনিল সালাম ইদ্রিস এন্ড কোং চাটার্ড একাউটেন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।