প্রগতি ইন্স্যুরেন্সের ৩৪৪তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি'র ৩৪৪তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক এম. এ. আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এম. এ. মালেক, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি।

এছাড়া সভায় উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, এফসিএ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেজর (অব.) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।