সংবাদ বিজ্ঞপ্তি: নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।
সভায় চেয়ারম্যান কোম্পানির গত বছরের ব্যবসায়িক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন ও পরিচালক নাঈমা হক, পরিচালক মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, পরিচালক মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং মো. সোহরাব আলী খান এফসিএমএ।
এছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।
কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস সভা পরিচালনা করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।