সংবাদ বিজ্ঞপ্তি: বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ এ ভূষিত হয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
সম্প্রতি প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
বীমা সেবা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সার্বিকভাবে দেশের বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নামী-দামী শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।