২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। বুধবার (২৮ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৯০তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। বুধবার (২৮ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৯০তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।
মুস্তাফিজুর রহমান বোর্ড রূমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ জামিল মতিন। পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিব সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২৩ সনের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য ১২% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট এবং ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।