একচ্যুয়ারিয়াল পরামর্শক নিয়োগ দেবে আইডিআরএ, আবেদন শেষ ৪ নভেম্বর

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১১:২৬ পিএম

একচ্যুয়ারিয়াল বিষয়ে পরামর্শ বা মতামত প্রদানের জন্য চুক্তিভিত্তিক ১ জন আইনি পরামর্শক নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আগামী ৪ নভেম্বরের মধ্যে দরখাস্ত আহবান করেছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক: একচ্যুয়ারিয়াল বিষয়ে পরামর্শ বা মতামত প্রদানের জন্য চুক্তিভিত্তিক ১ জন আইনি পরামর্শক নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আগামী ৪ নভেম্বরের মধ্যে দরখাস্ত আহবান করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এতে বলা হয়েছে, দরখাস্তকারীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ’তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়াও আবেদনের তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। তাকে নির্ধারিত যেকোন একটি একচ্যুয়ারিয়াল সোসাইটির ফেলো হতে হবে এবং সংশ্লিষ্ট একচ্যুয়ারিয়াল বিষয়ে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে ৫টি শর্ত আরোপ করেছে আইডিআরএ। এসব শর্তের মধ্যে রয়েছে-

একচ্যুয়ারিয়াল পরামর্শক, একচ্যুয়ারিয়াল বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে পরামর্শ বা মতামত প্রদান করবে।

তিনি কর্তৃপক্ষের ক্যাপাসিটি বিল্ডিংয়ে প্রয়োজনীয় সহায়তা করবেন।

আলোচনাসাপেক্ষে কর্তৃপক্ষের নির্ধারিত হারে সম্মানী (সরকারি ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) প্রাপ্য হবেন।

দরখাস্তকারীকে যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ/ প্রত্যয়ন দাখিল করতে হবে।

একচ্যুয়ারিয়াল পরামর্শক নিয়োগের মেয়াদ প্রাথমিকখাবে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারিত হবে। তবে নিয়োগকৃত একচ্যুয়ারির কার্যক্রম সন্তোষজনক হলে তা নবায়ন করা যেতে পারে।

দরখাস্তকারীকে সাদা কাগজে নিম্ন বর্ণিত তথ্য ও চাহিদা প্রতিপালন পূর্বক আবেদন করতে হবে-

নাম; পিতা/স্বামীর নাম; মাতার নাম; স্থায়ী ঠিকানা; বর্তমান ঠিকানা; জন্মতারিখ; শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ; অভিজ্ঞতা এবং নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দরখাস্ত আগামী ৪ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন সময়ে কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এর দপ্তরে পৌঁছাতে হবে।

উক্ত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।

দরখাস্তের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (রঙিন), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

প্রত্যেক দরখাস্তকারীকে দরখাস্তের সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকূলে ৩০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ড্রাফ্ট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।

একচ্যুয়ারিয়াল পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেকোন শর্ত সংশোধন/সংযোজন/বিয়োজন/পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।