বছরের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) গ্রাহকদের বীমা দাবি হিসেবে মোট ১,৩৮৪ কোটি টাকা পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অর্থের মধ্যে বীমা সুবিধার পাশাপাশি চিকিৎসা ও মৃত্যুজনিত দাবির অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এক বিবৃতিতে বলেন, বছরের প্রথম ছয় মাসে দাবি নিষ্পত্তির এই পরিমাণ প্রতিষ্ঠানটির গ্রাহক ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করা এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে কাজ করে যাচ্ছে মেটলাইফ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেটলাইফ মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা বাংলাদেশের লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। একই সময়ে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে।

মেটলাইফ জানায়, তাদের ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে দাবি জমা দিতে পারেন। সাধারণত আবেদন জমা দেয়ার পর তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে দাবি করা অর্থ পরিশোধ করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, এই ডিজিটাল ব্যবস্থা দাবি নিষ্পত্তির সময় কমানোর পাশাপাশি গ্রাহকদের জন্য পুরো প্রক্রিয়াকে আরও সহজ করেছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।