‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বরিশালে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ৮ জুন ২০২২, ০৮:১৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফের বরিশাল বিভাগীয় অঞ্চলের গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুন) বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

পপুলার লাইফের এসজিএম মো. মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মো. খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইডি মো. শফিকুল ইসলাম মাসুম, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌