‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

যশোরে ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: যশোরে গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকার বীমা দাবির চেক দিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

রোববার (২২ নভেম্বর) কোম্পানির যশোর কার্যালয়ের সেমিনার কক্ষে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকদের আস্থা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌